মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

গোপালপুরে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত স্কুল, মাদরাসা, কলেজ) জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে; সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন টাঙ্গাইলের গোপালপুর বেসরকারী শিক্ষা পরিবার।
এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদরাসা, কলেজের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে, বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, মেহেরুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খ. আব্দুল ওয়াদুদ, ভাদুড়ীচর আলিম মাদরাসার সহকারী শিক্ষক মো. গালিছুর রহমান মাছুম , জোত আতাউল্যা দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুল মান্নান, আলমনগর দাখিল মাদরাসার সুপার মোঃ আমিনুল ইসলাম মারুফী, বাংলাবাজার ছামাদিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক কেএম শামীম,নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমেদ, ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন।
মানববন্ধন শেষে, ইউএনও(ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসানের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102