মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নাগরপুরে শিক্ষক দিবস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবধর্ণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার শিক্ষকগণ। র‌্যালি শেষে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান, সরকারী যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, এসআই জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সচিব ও নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102