মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান।

কনফারেন্সে ফোকাল পার্সন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখনে, টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আজিজুল হক, বিভাগীয় বন কর্মকতা সাজ্জাদ উজ্জামান, পিবিআইয়ের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আনসারী প্রমুখ।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তৈয়বুল হাসান, বিদ্যুৎ আদালতসহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পারিবারিক আদালতের বিচারক, টাঙ্গাইলের পিপি, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সিএসআই ও জিআরও উপস্থিত ছিলেন।

কনফারেন্সে বক্তারা ফৌজদার মামলার দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত, যথাসময়ে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা, মরদেহের ময়নাতদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। ছুটির দিনেও সাধারণ দিনের ন্যায় বিচার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তিসহ টাঙ্গাইলের ফৌজদারী বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102