মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে গৃহবধুর আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অর্পনা রাজবংশী (১৮) নামে এক গৃবধু আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। অপর্নার বাবার বাড়ি উপজেলা সদরের আন্ধরা গ্রামে। তার স্বামীর নাম সজল রাজবংশী বলে জানা গেছে। অপর্না তার পিতা-মাতার সাথে সদরের সাহা পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। অপর্নার পিতার নাম ভরত রাজবংশী। সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন পাশের একটি মন্দিরে যান। এ সময় অর্পনা ছাড়া বাসায় কেউ ছিলেন না। এই ফাঁকে অর্পনা গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন। স্বজনরা বাসায় এসে অর্পনাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ষোষণা করেন। মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, অর্পনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আত্মহত্যার কারণ জানা যাবে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102