মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী।
মঙ্গলবার(২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এসময় বক্তারা বলেন, মিডিয়া ও স্যোসাল মিডিয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র গ্রহণ করেননি। এটি সম্পন্ন মিথ্যা। আমরা তার পদত্যাগসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের শাস্তি দাবি করেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরুল ইসলাম, আল আমিন, এসএম কামরুল ইসলাম, ফাতেমা রহমান বিথী ও শেরশাহ আহমেদ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102