মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

বাসাইলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ “সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার (০২ নভেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা  মীর ময়-ই-নুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102