মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির জনসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার উপদেষ্টা  লুৎফর রহমান খান আজাদ।
৭নং দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক ছেন্টু, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় বক্তারা বলেন, দেশ সংস্থার করে অতি দ্রুত এই সরকার যেন নির্বাচন দেয় সে দিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যারা এখনো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন তারা সাবধান হয়ে যান। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বক্তারা।
জনসভায় ৫ সহশ্রাধিক নেতা কর্মী অংশ নেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102