মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গালের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় শাহ সুলতান ফাহাদ (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টায় উপজেলার সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কের কামালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের ইন্দারজানি গোবরচাকা গ্রামে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে সাগরদীঘি বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়ি ইন্দারজানি যাচ্ছিলেন।

তার মোটরসাইকেলটি উপজেলার সাগরদিঘী-ঘাটাইল আঞ্চলিক সড়কে সাগরদিঘী ইউনিয়নের কামালপুরের ফকির মার্কেট এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ফাহাদ গুরুতর আহত হন। পরে তার বড় ভাই শাহ পরান ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।সাগরদীঘি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে দিয়েছে।

তবে গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102