মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

বাসাইলে চার ক্লিনিক মালিককে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে চার ক্লিনিক মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যার নেতৃত্বে ৪টি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা যায়,নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ,পরিবেশ ছাড়পত্র,আয়কর ইত্যাদি কাগজ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪টি মামলায় ২৫ হাজার টাকা জরিমান করা হয়। মনি ক্লিনিক ১০হাজার টাকা,বিল্লাল ক্লিনিক ৫ হাজার টাকা,খান ক্লিনিক ৫হাজার টাকা ও একতা ক্লিনিক ৫হাজার টাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, আমরা ক্লিনিক গুলোকে এক মাসের সময় দিয়েছি।যে শর্ত গুলো রয়েছে তা পূরণ করা।ক্লিনিক গুলোতে পরিবেশ সনদপত্র,বর্জ্য ব্যবস্থাপনা,ইউরো ডাক্তার ও জরুরি বিভাগ পাওয়া যাইনি।অনেক জায়গায় নোংরা পরিবেশ পাওয়া গেছে।যে মূল্য পরীক্ষা করার কথা সরকারী নির্দেশ যে রেট মুল্য তার চেয়ে দ্বিগুণ রাখা হচ্ছে।

তিনি আরও বলেন,বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102