মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

দেশের ৪ হাজার ৫৭৭টি ইউনিয়নে কৃষক সমাবেশ করা হবে-দিপু হায়দার খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান বলেছেন দেশের ৪ হাজার ৫৭৭টি ইউনিয়ন পরিষদে কৃষক সমাবেশ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এই উদ্যোগ নিয়েছেন। ইউনিয়ন সমাবেশের মাধ্যমে কৃষকদের সমস্যার কথা শুনে প্রতিবেদন তৈরি করে দলের কাছে জমা দেয়া হবে। আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের সেই সমস্যার সমাধান করা হবে।

গত বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক, মির্জাপুর পৌর কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নান খান মান্না প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলা, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102