মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

কা‌লিহাতী‌তে আধিপত্য বিস্তার‌ নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেন‌জির আহমেদ টিটুর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আহত হয়েছেন। তিনি বেন‌জির আহমেদ টিটুর সমর্থক।

কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102