মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

গোপালপুরে জাসাসের সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোপালপুর পৌর শাখার ২ নং ওয়ার্ডের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোপালপুর পৌর শাখার উদ্যোগে (৭ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় গোপালপুর পৌরসভা প্রাঙ্গণ পৌর শাখার ২ নং ওয়ার্ডের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালপুর উপজেলা জাসাস এর আহবায়ক শাহানুর আহমেদ সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা জাসাস এর সদস্য সচিব খন্দকার শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, আরো বক্তব্য রাখেন উপজেলা জাসাস ও ইউনিয়ন জাসাসের নেতৃবৃন্দ।

উক্ত সম্মেলনে মোঃ আলিম উদ্দীন কে সভাপতি এবং মোঃ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক করে ২৯ জন কার্যনির্বাহী কমিটি গঠনের ও নাম প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে জাসাসের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102