মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সম্পাদক মো. বদিউজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়েরুল হক আমীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, স্কাউট সদস্য ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102