মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলের ধলাপাড়ায় বিএনপির সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে বিএনপি’র উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধলাপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গত শনিবার বিকালে ধলাপাড়া হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত জনসভায় নেতাকর্মীদের ঢল নামে। ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। জনসভায় সভাপতিত্ব করেন ধলাপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোহা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপি’র সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্র নেতা মো. শামীম মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খান পালন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলালুর রহমান খান, উপজেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া জামাল, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত শাওন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102