মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলে বিএনপি নেতা হেলাল বহিস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ হেলালুর রহমান খান হেলালকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২২শে ডিসেম্বর) একটি গণমাধ্যমে বিএনপি নেতা হেলাল খান কর্তৃক বৃদ্ধের বাড়ি দখল শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দলীয় সুনাম ক্ষুণ্ন হওয়ায় উপজেলা বিএনপি নেতা হেলাল খানকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজেলা বিএনপি’র নেতা হেলাল খানের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটির সত্যতা দলীয় তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কার্যকলাপের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হলো। এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল মানবজমিনকে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর জন্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। ফলে বিএনপি’র সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে কোনোভাবেই সংগঠন প্রশ্রয় দিবে না। তাই তাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102