মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

গোপালপুরে জাসাস এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জাসাস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে  সূতী ভি.এম.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

গোপালপুর উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিছলু, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা জাসাসের সদস্য সচিব খন্দকার শরিফ ও পৌর শাখার আহবায়ক আমিনুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী ও জাসার এর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102