মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নাগরপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে (কন্ঠ ভোটে) দৈনিক যুগান্তরের প্রতিনিধি আক্তারুজ্জামান বকুল পূর্ণরায় সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের প্রতিনিধি মো. এরশাদ মিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন। আলোচনা সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় আগামী সাত কার্যদিবসের মধ্যে পুর্ণাঙ্গ কার্যকারি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. মন্টু মিয়া, সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক।

এসময় সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, মো. কায়কোবাদ মিয়া, আব্দুল আলীম, মো. শহিদুল হক এলিস, পংকজ কুমার সাহা, কেএম সেলিম, মো. তোফাজ্জল হোসেন তুহিন, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. নজরুল ইসলাম, মাসুদ রানা, রিপন খান রবিন, মো. কবির হোসেন, মো. শাকিব হোসেন, মো. হারুন খান, ডা. এমএ মান্নান, রিপন কুমার সাহা, মো. তারিকুল ইসলাম, জীবন কুমার শীল, শামিম ও আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102