মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নাগরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নাগরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুর সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল খন্ড-খন্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে সমাবেত হয়। বিশাল র‌্যালীটি নাগরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ মাঠের সমাবেশে মিলিত হয়।

আলোচনা সভায় নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহাবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুর রহমান মনিরের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। অনুষ্ঠানটির উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি। বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক (ভার) সভাপতি এ্যাড. আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বাছেদ, মো. মাসুদুর রহমান লিয়াকত, সম্মানিত সদস্য মো. শরিফ উদ্দিন আরজু, আবুল কালাম আজাদ রতন, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জি: রেজাউল ইসলাম রেজা, কিবরিয়া মোল্লা, মো. ফারুক আহম্মেদ খান, যুবদলের (ভার:) আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, (ভার:) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, জাসাস দলের আহ্বায়ক এ্যাড. আবুল বাসার চৌধুরী ও উপজেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রুপক খান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102