নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, বাংলাদেশের ইতিহাস আমাদের আবহমান ইতিহাস। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে একসঙ্গে বসবাস করেছি, করছি এবং করব। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা শুরু হয়েছে। দেশের মানুষ ইঁদুর-বিড়াল খেলা দেখতে চায় না।
সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, ‘অনেক রক্ত ও বহু প্রাণের বিনিময়ে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশকে বিনির্মাণ করব। এবার সারা দেশে শান্তিপূর্ণ দর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, ‘স্বৈরাচার পতনের পর দেশের কোথাও দুর্গাপূজায় একটি দুর্ঘটনাও ঘটেনি। আগে ষড়যন্ত্র হত। ষড়যন্ত্র করে বিএনপিসহ অন্যান্য দলকে পরিকল্পিতভাবে সারা পৃথিবীর কাছে ছোট করে তারা রাজনৈতিক ফায়সালা হাসিল করত।
এ সময় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দল নেতা জাহাঙ্গীর আলম মৃধা, পৌর কৃষক দলের আহ্বায়ক মান্নান খান মান্না, জামুর্কী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ প্রমুখ উপস্থিত ছিলেন।

