মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে গরু চুরি বৃদ্ধি পেয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র শীত ও ঘন কুয়াশার আড়ালে গ্রামে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এক কৃষকের ২টি গাভি ও ২টি বাছুর এবং ১টি ষাঁড় চুরির ঘটনা ঘটে। গত তিন সপ্তাহে উপজেলার তিনটি চুরির ঘটনায় ১১টি গরু চুরি হয়েছে। অঞ্চলভিত্তিক পুলিশ ক্যাম্প থাকলেও কাজে আসছে না। এতে করে আতঙ্কে রাত কাটাচ্ছে কৃষক ও খামারিরা।

জানা যায়, মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বৈষ্ণবপাড়া গ্রামের কৃষক রউফ মিয়ার ২টি গাভি, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গোয়ালে রেখে দরজায় তালা লাগিয়ে রাখেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চোরের দল তার ৫টি গরু নিয়ে গেছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আজাহার মোল্লার দুই লাখ টাকা মূল্যের ২টি গরু চুরি করে নিয়ে যায়। একই কায়দায় ২০ ডিসেম্বর আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামের রবীন্দ্র সরকারের গোয়ালের দরজা ভেঙে ২টি গাভি ও ২টি বাছুর চুরি করে চোরচক্র। গরু চুরির পর ২১ ডিসেম্বর রবীন্দ্র সরকার মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এখন পর্যন্ত চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, ‘গরু চুরির বিষয়টি নিয়ে কাজ করছি। গরু চুরির ঘটনা অহরহ ঘটলেও কাউকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় চোর চক্রের কোনো সূত্র পাওয়া যাচ্ছে না।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102