মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে হামলায় বিএনপি নেতাসহ ১০জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মির্জাপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ ১০জন আহত হয়েছেন।

শুক্রবার ( ১৭ জানুয়ারি) রাতে উপজেলা সদরের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড ও পৌর সদরের কাকলীর মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোড়াইল গ্রামের বাসিন্দা আলমগীর মৃধা (আলম), তার দুই ভাই জাহাঙ্গীর ও আনোয়ার মৃধা, ভাগনে ব্যবসায়ী হাবেল মৃধা এবং বোন নিপা আক্তার, মমিনুর সিকদার, তার ভাই সাদ্দাম সিকদার, চাচা সেলিম সিকদারসহ প্রায় ১০ জন আহত হন।

তাদের মধ্যে কেউ কেউ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং টাঙ্গাইল সদর চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল মিয়ার সাথে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মৃধার (আলম) ভাতিজা ইথিন মৃধা, তার ভাই পবন মৃধা, রিপন মৃধা, রবিন মৃধার বাক বিতণ্ডা হয়। এর জের ধরে পাল্টপাল্টি হামলার ঘটনা ঘটে। হামলায় ১০ আহত ছাড়াও বিএনপি নেতা আলমগীর মৃধা ও তার ভাগনে হাবেল মৃধার ব্যবসা প্রতিষ্ঠান ইলমা ও আল-আজমীরে হামলা করে ব্যাপক ভাঙচুর করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনায় থানায় পৃথক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102