মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

দেলদুয়ারে যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ দিনের অভিযানে গত বৃহস্পতিবার গাজীপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল উপজেলার শুভকী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। জানা যায়, গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ই আগস্ট উপজেলার পাথরাইল ইউনিয়নের পুঠিয়াজানী বাজারে ছাত্র-জনতার অংশগ্রহণে বিজয় মিছিল বের হয়। মিছিলে শুভকী গ্রামের হাফেজ মাওলানা আলাউদ্দিন অংশগ্রহণ করেন। এমন অভিযোগে সন্ধ্যায় একা পেয়ে জাহিদুল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ ঘটনায় জাহিদুলকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল গাজীপুর এলাকায় ৩ দিনের সফল অভিযানে জাহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102