মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী যমুনা নদীর চরাঞ্চলের উপজেলার অজুর্নাচর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান কনসার্ন আমেরিকার উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চরাঞ্চলের বেশির ভাগ মানুষ চিকিৎসার অভাবে এবং দুর্গম এলাকা হওয়ায় ডাক্তারের কাছে যেতে পারে না। এসব এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে নৌকায় নদী পার হয়ে ভূঞাপুর কিংবা সিরাজগঞ্জে যেতে হয়। চরের তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়ে আনন্দিত। এছাড়াও বিনামূল্যে শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা ৭০ বছরের বৃদ্ধ বছির খা বলেন, দীর্ঘদিন ধরে আমি হাতের কবজির ব্যথায় ভুগছি। ডাক্তার দেখানোর জন্য নৌকা পাড়ি দিয়ে ভূঞাপুর কিংবা সিরাজগঞ্জ যেতে হয়। আজকে এখানে বিনামূল্যে ডাক্তার দেখলাম এবং ওষুধ নিলাম।

৬০ বছরের বৃদ্ধা জরিনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমার চোখের সমস্যা এবং কোমরে ব্যথা। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। আজকে বিনামূল্যে ডাক্তার দেখলাম। একই সঙ্গে ওষুধও দিয়েছে।

মাদরাসা শিক্ষার্থী সোনিয়া ইসলাম ফারিন বলে, ২-৩ বছর ধরে আমি কোমর এবং পেটের ব্যথায় ভুগতেছি। কোনো ডাক্তার দেখিয়েও ব্যথা কমেনি। তাই আজকে এখানে ডাক্তার দেখাতে এসেছি।

এ ব্যাপারে হিউম্যান কনসার্ন আমেরিকার সিইও মাসুম মাহবুব বলেন, দুর্গম চরের গ্রামগুলোতে তেমন স্বাস্থ্য ব্যবস্থা নেই৷ এতে অনেক মানুষ বহুদিন ডাক্তার দেখায় না। সে হিসেবে আমরা চিন্তা করলাম কীভাবে এসব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া যায়। সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্গমচরে চারটি গ্রামে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়। প্রথমদিন চরশুশুয়া উত্তর পাড়া গ্রামের ৩শ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তাদের ওষুধ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্নস্থানে কার্যক্রম করেছি৷ সারাদেশে  মাসে ৩ হাজার মানুষ এবং বছরে ৩৬ হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102