মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে মেডিক্যালে চান্স পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আট কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে আদর্শ পেশাজীবী পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ। উপজেলা আদর্শ পেশাজীবী পরিষদের সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ।

আদর্শ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাঈল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সেক্রেটারি আবুল কাশেম মৃধা, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাইজুল ইসলাম তারা, কুমুদিনী হাসপাতালের সাবেক সার্জন ডা: আনোয়ারুল কাদের সাইদ, মির্জাপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান, মির্জাপুর প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম শেলী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102