মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে সালিশে প্রবাসীর উপর হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম্য সালিসে মাতব্বরদের উপস্থিতিতেই আমেরিকা প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রবাসীসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার বানাইল ইউনিয়নের বাংগল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) উভয়পক্ষ মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ এই ঘটনায় নুরুজ্জামান খান শিম্পা (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ওই গ্রামের আমেরিকা প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদ বেশ কয়েক বছর পূর্বে গ্রামে খান এগ্রো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান করেন। তার প্রতিষ্ঠান দেখভালের দায়িত্ব দেন ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পাকে। বিভিন্ন অজুহাতে ভাতিজারা এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তুলেন ওই প্রবাসী।

এ ছাড়া তিনি দেশে না থাকায় তার সম্পত্তি ও খামারসহ বিভিন্ন স্থাপনা নিজেদের দাবি করে তার ভাই নুরুল আলম খান, ভাতিজা নাহিদুল ইসলাম নাহিদ, রুকুনুজ্জামান খান সজিব ও নুরুজ্জামান খান শিম্পাসহ তাদের সহযোগিরা দখলের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে কিছুদিন পূর্বে জাহিদুল ইসলাম বাছেদ দেশে ফেরেন।

এ বিষয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গ্রাম্য সালিসের আয়োজন করা হয়। সালিসের একপর্যায়ে মাতব্বরদের উপস্থিতিতেই প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদ এবং তার লোকজনের ওপর হামলা চালানো হয়।

হামলায় জাহিদুর ইসলাম বাছেদ ছাড়াও ফার্মের উপদেষ্টা কবির আলম সজল ও ম্যানেজার মিলন খান আহত হন। তাদের জামুর্কিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আমেরিকা প্রবাসী জাহিদুল ইসলাম বাছেদ অভিযোগ করেন- ভাই, ভাতিজাসহ তাদের সহযোগীরা এ পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ছাড়া তারা তার সম্পত্তি দখলের চেষ্টা করে যাচ্ছেন। সালিসে মাতব্বরদের উপস্থিতিতে আমার ও আমার ফার্মের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

শনিবার এই ঘটনায় উভয় পক্ষ মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ হামলাকারীদের মধ্যে নুরুজ্জামান খান শিম্পা নামে একজনকে গ্রেপ্তার করেছেন।

এদিকে গ্রেপ্তারকৃত নুরুজ্জামান খান শিম্পার স্ত্রী সাহিদা জামান সাংবাদিকদের বলেন, সালিসে কোনো হামলার ঘটনা ঘটেনি। উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, গ্রাম্য সালিসে প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জেনেছেন। উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষীতে নুরুজ্জামান খান শিম্পাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজাতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102