মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

বাসাইলে নব্বেছ চাঁনের ওরশে ভক্তের ঢল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে শাহসুফী সাধক নব্বেছ চাঁন (রঃ) পাগলের দরবার শরীফের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩৭তম পবিত্র ওরশ মোবারক। এ উপলক্ষ্যে বাসাইল উপজেলার বার্থা গ্রামে নব্বেছ চাঁনের মাজারে হাজারো ভক্ত আশেক-আশেকানের ঢল নেমেছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ওরশের মূল কার্যক্রম পরিচালিত হলেও কয়েকদিন আগে থেকেই ভক্তদের আগমনে মাজার এলাকা মুখোরিত হয়ে উঠেছে।

ওরশ উপলক্ষে মাজারের পাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। এছাড়া মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও আধ্মাতিক সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। ওরশের প্রথম দিনে দেশ বরেণ্য বাউল শিল্পী অন্ধ আনোয়ার সরকার ও সালাম সরকার আধ্মতিক সংগীত পরিবেশন করেন এবং দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন মনির সরকার ও নুরে আলম দেওয়ান ।

নব্বেছ চাঁন (রঃ) দরবার শরিফের ওরশ উদযাপন কমিটির আহ্বায়ক মামুন আল জাহাঙ্গীর জানান, অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ স্বাভাবিক রাখতে জন্য বহু সংখ্যক সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। নব্বেছ চাঁন (রঃ) স্বরণে প্রতিবছরই এই ওরশের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102