মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

দেলদুয়ারে উরসের অনুষ্ঠানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে একটি উরসের অনুষ্ঠান উপলক্ষে অসুস্থ গরুর পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের নাল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত কসাই পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উরস পালন করেন স্থানীয় নবাব আলী। এবছরও উরস পালনের সিদ্ধান্ত নেন। উরস উপলক্ষে তিনি আগেই মাংসের অর্ডার দেন। সোমবার ভোরে স্থানীয় নাল্লাপাড়া বাজারের কসাই মোহাম্মদ আলীর কাছ থেকে ৫৫ কেজি গরুর মাংস কেনেন। মাংস কেনার পর বাসায় গিয়ে বেশিরভাগ মাংস পচা দেখতে পান নবাব আলী। পরে তিনি ওই মাংস বাজারে নিয়ে এসে বিষয়টি জানালে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে কসাই মোহাম্মদ আলী পালিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদ আলীর মাংস বিক্রির স্থান অস্বাস্থ্যকর। তবে সেখানে কসাই মোহাম্মদ আলীকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কসাই মোহাম্মদ আলী রাতের আঁধারে মাংস কিনে বিক্রি করেন। এর আগেও তার কাছ থেকে কেনা মাংস পচা পাওয়া গেছে।

অভিযোগকারী নবাব আলী জাগো নিউজকে বলেন, ‘পচা মাংস ফিরিয়ে দিতে গেলে কসাই ফেরত নেননি। পরে বিষয়টি স্থানীয় ও ব্যবসায়ী নেতাদের জানালে কসাই পালিয়ে যান। আমি তার বিচার চাই।’

তিনি আরও বলেন, মাংসগুলো দেখে অনেক আগের মনে হচ্ছে। ধারণা করছি, অনেক আগে অসুস্থ গরুর মাংস জবাই করে বিক্রি করা হয়েছে। পরে আবার দুপুরে টাঙ্গাইল শহর থেকে নতুন করে মাংস কিনে এনেছি।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীকে একাধিক ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় বাজার সমিতির সভাপতি আব্দুল গফুর জাগো নিউজকে বলেন, মাংসগুলো খাওয়ার অযোগ্য ছিল। কসাই মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার দোকান বন্ধ করে দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102