মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

পার্টির মূল হার্ট জাতীয়তাবাদী যুবদল, কাজেই আপনারা যা করবেন, অন্যরা তাই শিখবে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্রকারী রুখতে পারবে না। ইদানীং একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘জুলাই আন্দোলনে যুবদলের ৭৩ জন নিহত হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন যুবকরা যাতে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। সব অন্যায়ের বিরুদ্ধে যাতে রুখে দাঁড়াতে পারে। আজকে হাঁটি হাঁটি পা পা করে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ যুব সংগঠন হচ্ছে যুবদল।

টুকু আরো বলেন, ‘যুবদল বিএনপির মেজো ভাই। নিচে ছাত্রদল, ওপরে বিএনপি। মাঝখানে সমন্বয় করে যুবদল। নিচেও যোগাযোগ করে, ওপরেও যোগাযোগ রাখে।

পার্টির মূল হার্ট জাতীয়তাবাদী যুবদল। কাজেই আপনারা যা করবেন, অন্যরা তাই শিখবে।’প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম রাশেদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102