মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাসাইলে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেল চোর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। পরে সেই গরুগুলো মাঠে জবাই করে চোরেরা মাংস নিয়ে গেলেও কেউ টের পাননি।

শনিবার (১ মার্চ) দিনগত রাতে বাসাইল পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটে ঘটে। এ ঘটনায় রোববার বাসাইল থানায় অভিযোগ দেওয়া হয়।

একটি গরুর মালিক রুবেল খান বলেন, শনিবার ৯০ হাজার টাকা দিয়ে গরুটি কিনে বাড়িতে নিয়ে আসি। রাত ১২টার সময় গরু দেখে শুয়ে পড়ি। সেহেরির সময় আমার ভাই গোয়ালঘরে গিয়ে দেখে গরু নেই। পরে আশপাশে গরু খুঁজতে থাকি। রোববার সকালে জমির আইলে গরুর পায়ের দাগ দেখে ঘটনাস্থলে আসি। যেখানে তিনটি গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।’

তিনি বলেন, ‘আমার একটি ষাঁড় গরু ছাড়াও আরও দুজনের দুটি গাভি ছিল। তিনটি গরুর মূল্য তিন লাখ টাকা হবে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।’

চুরি যাওয়া আরেক গরুর মালিক ফজলু খান বলেন, ‘পাশের বাড়িতে গরু চুরি হয়েছে বলে শুনতে পাই। পরে আমাদের গোয়ালঘরে গিয়ে দেখি দরজার তালা ও গরু বেঁধে রাখা শিকল কাটা। সকালে বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই, গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘শখ করে দুই মাস আগে ৫০ হাজার টাকায় গাভিটি কিনেছিলাম। গাভিটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। এখন কমপক্ষে এক লাখ টাকায় বিক্রি করা যেতো।’

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102