মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাকরাইল পশ্চিম পাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল এক মাছ চাষিকে সঙ্গে নিয়ে ভোর ৪টার দিকে অটোযোগে হ্যাচারি থেকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরের উদ্দেশে রওনা হয়। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশাটি গতিরোধ করে। পরে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় সাইফুল তাদের টাকা দিতে দেরি করায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ছিনতাইকারী তার কাছে থাকা ২০ থেকে ৩০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102