মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাংগাইলে গরু ডাকাতি মামলায় ৩ ডাকাত পাঁচ দিনের রিমান্ডে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে গরু ডাকাতি মামলায় তিন ডাকাতকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান সোমবার (২৮ এপ্রিল) এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ডাকাতরা হলেন- বগুড়ার শিবপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মৃত দিলবার হোসেনের ছেলে  নুর আলম (৩৭), বগুড়ার শেরপুর উপজেলার জামুর মধ্যপাড়া গ্রামের ছালামের ছেলে ইমরান হোসেন (৩০) ও একই গ্রামের আমজাদ আলীর ছেলে রানা মাহমুদ (৫০)।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল টাঙ্গাইল সদরের দেলধা গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবু লালমনিরহাট বড়বাড়ী হাট হতে ছয়টি ষাঁড় গরু কিনে বাড়ি ফিরছিলেন। ওইদিন দিবাগত রাতে তাদের বহনকৃত পিকআপটি বাসখানপুর হট্টিচরা আসলে ৭ থেকে ৮ জন ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে তাদের গরুগুলো ডাকাতি করেন।

এ ঘটনার পরদিন ২৪ এপ্রিল আব্দুল জলিল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৫ এপ্রিল ডাকাত সর্দার নুর আলমকে বগুড়ার শিবগঞ্জ এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা নুর আলমের তথ্যের ভিত্তিতে ২৬ এপ্রিল রাতে ইমরান হোসেন ও রানা মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ বলেন, ‘আসামিরা ডাকাত দলের সক্রিয় সদস্য।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন গরু চুরি, ডাকাতি, ডাকাতির চেষ্টা, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102