মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ, দেবর-ভাতিজা গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে গৃহবধূকে (১৯) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দেবর ও ভাতিজার বিরুদ্ধে। ঘটনার দু’দিন পর মধুপুর থানায় ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের পর দুই ধর্ষণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার (২৮ এপ্রিল) মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মধুপুর উপজেলা অরনখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশ মাইল এলাকার সায়েদ আলীর ছেলে শামীম (২৩), গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও (পূর্বপাড়া) এলাকার জামাল হোসেনের ছেলে ইমরান (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২৮ এপ্রিল) সকালে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ইমরান ও শামীম জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার দু’দিন পর গত বুধবার (৩০ এপ্রিল) থানায় এসে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এর আগে বিভিন্ন সময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন অভিযুক্তরা। ঘটনার দিন সকালে বাড়িতে অন্য কেউ না থাকায় কথা বলার ছলে হঠাৎ তার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা দু’জন জাপটে ধরে আমাকে পালাক্রমে ধর্ষণ করেন।
এদিকে ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষণকারীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১ মে) টাঙ্গাইল আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, নারী ও শিশু নির্যাতন (সংশোধন) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রেক্ষিতে আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102