মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

মাভিপ্রবিতে ‘ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশের যৌথ আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।

মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ইশতিয়াক আহমেদ তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক মো. জিয়াউর রহমান।

এতে মূল বক্তা ও কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুর রহমান মামুন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব, ভবিষ্যৎ কর্মসংস্থানের চিত্র এবং তরুণ নেতৃত্ব কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারে, তা তুলে ধরেন।

এর আগে, মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102