মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে মহাসড়ক যানজট মুক্ত রাখতে অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের গোড়াই এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের গোড়াই ওভার ব্রিজের নীচ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। সভায় ঈদুল আজহায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়ক ও উপজেলা সদরের সড়ক দখল করে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বিকেলে উপজেলা প্রশাসন, সেনা ও পুলিশ বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় সড়কে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় ৩ ব্যবসায়ীর প্রত্যেকের থেকে ১৫ হাজার ও সড়ক পরিবহন আইনে দুই মোটরসাইকেল চালকের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102