মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে গলায় দড়ি দিয়ে আওয়ামীলীগ নেতার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কামরুজ্জামান (৫০) নামের স্থানীয় আওয়ামীলীগের এক নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সে উপজেলার দেউলাবাড়ি গ্রামের জয়েন উদ্দিনে ছেলে। সোমবার (২৬মে) সকালে নিজ বাড়ির পিছনের একটি গাছের ডাল থেকে কামরুজ্জামানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার স্ত্রী জানান, আমার স্বামী ঋণের চাপে আত্মহত্যা করে থাকতে পারে। গত কিছুদিন যাবৎ এনজিওর লোকজন ও স্থানীয় পাওনাদাররা ঋণের টাকার জন্য চাপ দেয়। গতকালও রাত ১০টা পর্যন্ত তারা বাড়িতে বসে ঋনের টাকা চাচ্ছিল। তার ধারণা টাকা দিতে না পারায় এমন মৃত্যুর পথ বেঁচে নিয়েছে সে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102