মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

মির্জাপুরে সরকারি জমি উদ্ধার, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে নির্মিত দুটি ঘর ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৭০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরি গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। মির্জাপুর সেনা ক্যাম্প ও থানা পুলিশের দল এ কাজে তাকে সহযোগিতা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল করিম বংখুরী গ্রামের মৃত আবু বক্কর মিয়ার ছেলে।

জানা গেছে, উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংখুরী মৌজায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দুটি ঘর উত্তোলন করছিলেন আব্দুল করিম। খবর পেয়ে বাঁশতৈল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তাকে ঘর উত্তোলন না করার জন্য বাধা নিষেধ করেন। নিষেধ অমান্য করে তিনি ঘর নির্মাণ করতে থাকেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে ঘর উত্তোলন না করার জন্য নিষেধ করেন। এরপরও তিনি অবৈধ ঘর নির্মাণ কাজ বন্ধ না করে প্রশাসনকে হুমকি দেন।

পরে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ আইনে আব্দুল করিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102