মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

ঢাকা-টাংগাইল মহাসড়কে র‌্যাবের টহল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে টহল জোরদার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ জুন) রাত ৯টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন। এসময় র‌্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।

কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, সম্প্রতি মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। এতে করে মহাসড়কে র‌্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে। এই টিম বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ করবে। এছাড়া পুরো ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। এসময় প্রতিটি গাড়িতে র‌্যাব ও পুলিশের নম্বরসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।

গত কয়েকদিনে মহাসড়কের টাঙ্গাইলর অংশে চারটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও চালকদের মধ্যে। বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে চালক, সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করে নিচ্ছে ডাকাতদল। ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102