মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

মধুপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (শনিবার) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম মধুপুরে মধুপুর পৌর বিএনপি’র আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নার সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল -১ মধুপুর-ধনবাড়ী আসেন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও ব্যাবসায়ী আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপি’র সাবেক সহসভাপতি ফজলুল হক মনি, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. মিনজুর রহমান তালুকদার(নান্নু), মেহেদী হাসান মিনজু, সোহেল রানা মাছুম, মারফত আলী, আ: হামিদ সরকার, মো. শামছুল হক বাবলু, সরকার মনি, খন্দকার মারুফ আহমেদ,মোছা: হামিদা খাতুন, আব্দুর রহমান, রানা চৌধুরী, জায়েদ হাসান জনী,শ্রাবণ হাবীব রুবেল প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সরকার আসাদুজ্জামান আসাদ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও প্রয়াত বিএনপি নেতা আব্দুল মালেক ও গত আগস্টের হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও নিরবতা পালন করা হয়।
এ সময় মধুপুর ও ধনবাড়ী থেকে আগত নেতাকর্মীদের আগমনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102