```
মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মহেড়া এলাকায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট মো. মাহফুজুর […]

টাংগাইলে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার

টাংগাইলে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ডাকাতি ও হত্যা মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি […]

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, ৬ লাখ টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসন টাঙ্গাইলের যৌথ উদ্যোগে মির্জাপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন দুইটি (০২) অবৈধ […]

টাংগাইলে ভোটার বেড়েছে ১ লাখ ৮৭ হাজার জন

টাংগাইলে ভোটার বেড়েছে ১ লাখ ৮৭ হাজার জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৮৭ হাজার ৭৫৫ জন। টাঙ্গাইল-৫ (সদর) আসনে সব চেয়ে বেশি ভোটার সংখ্যা বেড়েছে। এর মাঝে কিছু প্রবাসী ভোটার থাকলেও তরুণ ভোটারের সংখ্যাই বেশি। যারা এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে জেলায় […]

মির্জাপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার

মির্জাপুরে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যত্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৩ জানুয়ারি) সকালে শহরের থানা রোডে ভাড়া বাসার নীচ থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন পৌর এলাকার পোষ্টকামুরী খলপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে […]

মির্জাপুরে এনসিপি নেতাদের নিয়ে জামায়াতের প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মির্জাপুরে এনসিপি নেতাদের নিয়ে জামায়াতের প্রার্থীর মনোনয়ন পত্র জমা

এনসিপি নেতাদের সাথে নিয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এসময় নির্বাচন কর্মকর্তা শাহনাজ বেগম উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র গ্রহণ করে সহকারি রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন […]

টাংগাইলের ৮টি আসনে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

টাংগাইলের ৮টি আসনে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে ওই আট আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে […]

টাংগাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার

টাংগাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১১টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা […]

মির্জাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা গ্রেফতার

মির্জাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার ভাওড়া ও আজগানা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, ভাওড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমান, আজগানা […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের আট আসনেই জমজমাট প্রচার চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের আট আসনেই জমজমাট প্রচার চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের আট আসনেই জমজমাট প্রচার চলছে। ধারণা পাওয়া গেছে, এখানকার বেশ কিছু আসনে বিএনপির সঙ্গে লড়াই হবে বিদ্রোহী, জামায়াত ও কৃষক শ্রমিক জনতা লীগের। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির […]

```

আমাদের মধুপুর ২৪