টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ‘স’ মিল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টায় দুর্বৃত্তরা ‘স’ মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এসময় ব্যাংকের নৈশ প্রহরী দুতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে, তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
আরো পড়ুনঃ বাসাইলে সড়ক দুর্ঘটনায় আহত এসআই নিহত
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের গেটের সামনে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা করেছে তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

