মির্জাপুরে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)। হেলাল পেশায় কসাই এবং কাদেরুল স্থানীয় একটি বেকারির […]

