```
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কেউ কখনো কাউকে অসম্মান করেননি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কেউ কখনো কাউকে অসম্মান করেননি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কেউ কখনো কাউকে অসম্মান করেননি। আর আমরা তাদের অসম্মান করে কথা বলি। শেখ হাসিনা কাউকে মানুষ মনে করতেন না। সম্মান করতেন না। তাই তাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। আমরা যদি মানুষকে যার যার অবস্থান থেকে মূল্যায়ন না করি, সম্মান না করি, তাহলে একই পরিণতি হবে’ বলে মন্তব্য […]

দেশীয় মাছ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে

দেশীয় মাছ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নদী-নালা, খাল-বিলে দেশীয় যেসব মাছ পাওয়া যায় সেগুলো রক্ষার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নিষিদ্ধ জালের ব্যবহারে। এর কারণে শুধু মাছ নয়, জলজ সব প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এসব জাল ব্যবহার করে মাছ ধরছে তাদের নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করছে। […]

যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, তাদেরও এই মালা গলায় পরতে হবে-কাদের সিদ্দিকী

যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, তাদেরও এই মালা গলায় পরতে হবে-কাদের সিদ্দিকী

বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। মুক্তিযোদ্ধাদের অপমান ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, আজ যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়, একদিন তাদেরও এই মালা গলায় পরতে হবে। তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি […]

টাংগাইল যৌনপল্লীতে আগুন

টাংগাইল যৌনপল্লীতে আগুন

টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে যৌনকর্মীদের ১২টি ঘর ও সেখানে অবস্থিত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার দাবি করেছে যৌনকর্মীরা। জানা যায়, শহরের কান্দাপাড়ায় অবস্থিত যৌনপল্লীতে শনিবার সকালে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। এসময় যৌনকর্মীদের কেউ কেউ […]

সাংবাদিক এনামুল হক দীনার স্মরণসভা

সাংবাদিক এনামুল হক দীনার স্মরণসভা

টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক লোকধারা পত্রিকার প্রয়াত সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল হক দীনার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের কনভেনশন সেন্টারে প্রেস ক্লাবের আয়োজনে স্মরণসভাটি হয়। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় এতে বক্তব্য দেন টাঙ্গাইল […]

টাংগাইলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা

টাংগাইলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা

টাঙ্গাইল সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) সকালে শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন শহর প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন […]

টাংগাইলে এক যুবকের করোনা শনাক্ত

টাংগাইলে এক যুবকের করোনা শনাক্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক যুবক (৩৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে তিনজনের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার (২৭ জুন) দুপুরে জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়৷ সিভিল সার্জন অফিস জানায়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের করোনা নমুনা পরীক্ষা করা হয়৷ এতে একজনের […]

টাংগাইলে ভুল রক্ত পুশ করায় রোগীর মৃত্যু

টাংগাইলে ভুল রক্ত পুশ করায় রোগীর মৃত্যু

টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘ও’ পজিটিভ রক্তের বদলে ‘এবি’ পজিটিভ রক্ত পুশ করায় রোগীর নানা ধরনের উপসর্গের যন্ত্রণায় সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রউফ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল ও বৃদ্ধের মৃত্যু নিয়ে শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ […]

টাংগাইলে তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার

টাংগাইলে তেল ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের পামওয়েল ভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তেল, ট্রাক এবং ডাকাতিতে ব্যবহৃত র‍্যাবের পোশাক ও ওয়াকি-টকি সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ […]

টাংগাইালে সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন

টাংগাইালে সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন

‌‘একটি শিশু, একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম’, এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যােগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। জানা যায়, জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে একটি […]

```

আমাদের মধুপুর ২৪