```
গোপালপুরে ৭১ দিনে কোরআন মুখস্থ করে শিশু নাফিসের চমক

গোপালপুরে ৭১ দিনে কোরআন মুখস্থ করে শিশু নাফিসের চমক

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৭১ দিনে ৩০ পারা পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম ও মোছা. নাসিমা আক্তার দম্পতির ৯ বছর বয়সী মেধাবী ছেলে আবীর ইসলাম নাফিস। জানা যায়, অত্যন্ত মেধাবী নাফিস ২০২৩ সালের ডিসেম্বর মাসে জামতৈল দারুল কোরআন মাদরাসা থেকে মাত্র ১৬ দিনে […]

আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

মধুপুর ডেস্কঃ আজ রোববার (২৫ ফেব্রুযারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। […]

মধুপুরের পিরোজপুরে ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল শুরু

মধুপুরের পিরোজপুরে ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল শুরু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে কালশনিবার থেকে চার দিনব্যাপী ১৮তম তাফসিরুল কুরআন মাহফিল শুরু হবে। মাহফিল চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা জোবাইর হোসাইন। সঞ্চালনা করবেন মাওলানা হুমায়ুন কবির।

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ

মধুপুর ডেস্কঃ পবিত্র শবে মেরাজ আজ। এই মেরাজের মধ্য দিয়েই নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন মহানবী। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে ৮ ফেব্রুয়ারি। […]

মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

নিজস্ব প্রতিনিধিঃ মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় সকাল ৯টা ২৩ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে […]

বিশ্ব ইজতেমায় কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নাই-র‌্যাব

বিশ্ব ইজতেমায় কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নাই-র‌্যাব

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বিশ্ব ইজতেমায় কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নাই। এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে […]

নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বিশ্ব ইজতেমা ময়দান, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে-আইজিপি

নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বিশ্ব ইজতেমা ময়দান, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে-আইজিপি

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় টঙ্গীর বিশ্ব ইজতেমায় পুলিশের কন্ট্রোল রুমে ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেসে তিনি এ কথা বলেন। দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, […]

গোনাহের অভিশাপ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম তওবা-ইস্তেগফার

গোনাহের অভিশাপ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম তওবা-ইস্তেগফার

ইসলামিক ডেস্কঃ তওবা-ইস্তেগফার মুমিনের বড় গুণ। গোনাহের অভিশাপ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম। মানবীয় দুর্বলতার কারণে মানুষ শিকার হয় শয়তানের কুমন্ত্রণার। আর তখন বিভিন্ন গোনাহের কাজে জড়িয়ে পড়ে। নবীদের আল্লাহতায়ালা সব ধরনের পাপাচার থেকে মুক্ত রেখেছিলেন। তারা নিষ্পাপ। কিন্তু তাদেরকে ছাড়া অন্য সবার জীবনেই তো কমবেশি গোনাহ হয়ে থাকে। সে গোনাহ থেকে মুক্তির পথই […]

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ট্রুডো,

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার (২৪ মে) বিবৃতি ও ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান। টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় ট্রুডো সালাম দিয়ে বলেন, আজ রাতে কানাডায় ঈদ উৎসব শুরু হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানরা ঈদ উৎসব উদযাপন করবেন। ঈদুল ফিতরের মাধ্যমেই মুসলমানদের দীর্ঘ এক মাসের […]

শাওয়াল মাসের ৬ রোজার বিশেষ ফজিলত

রমজনে ৩০টি রোজা করলেই শাওয়াল মাসের রোজা করতে হবে এমনটি নয় বরং শাওয়াল মাসের রোজার বিশেষ ফজিলত আছে। শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে, তারা যেন সারা বছরই রোজা পালন করল’ (মুসলিম, হাদিস: ১১৬৪; আবু দাউদ, হাদিস: ২৪৩৩; তিরমিজি, নাসায়ি, ইবনে […]

```

আমাদের মধুপুর ২৪