```
মধুপুর ও ধনবাড়ীর মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ চলছে

মধুপুর ও ধনবাড়ীর মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ চলছে

টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যাতায়াতের কাঁচা সড়কটি সংস্কার করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হলো। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে কুড়াগাছা ইউনিয়নের পাহাড়িয়া এলাকায় এই সংস্কারকাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বিষ্ণনাই পাল গ্রামের […]

মধুপুরের আলোকদিয়ায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

মধুপুরের আলোকদিয়ায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

শনবিার (১ আগষ্ট) মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসক ডা. নাঈমা আক্তার নয়ন, গাইনি, প্রসূতি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং চিকিৎসক ডা. রাশেদুল ইসলামসহ (রিফাত), মেডিসিন, চর্ম ও […]

মধুপুরে বাঘসদৃশ প্রাণি দেখে আতঙ্কে ৯৯৯ ফোন

মধুপুরে বাঘসদৃশ প্রাণি দেখে আতঙ্কে ৯৯৯ ফোন

টাঙ্গাইলের মধুপুরে একটি গ্রামে বাঘসদৃশ দুটি প্রাণি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করে বন বিভাগকে খবর দিয়েছেন তারা। তবে টাঙ্গাইলে মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে দেখা যাওয়া প্রাণিটি বাঘ নাকি অন্য কিছু তা যাচাই করে দেখা হচ্ছে। মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের […]

মধুপুরে বিএনপি নেতার মা খুন

মধুপুরে বিএনপি নেতার মা খুন

মধুপুর উপজেলার শোলাকুড়ী  গ্রামে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামের এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে জালেমন এর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপ পরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা […]

মধুপুরে ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজন নিহত

মধুপুরে ট্রাক ও বাসের সংঘর্ষে তিনজন নিহত

মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের  নাম, পরিচয় জানা যায়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

মধুপুরে সুনাম ছড়াচ্ছে শাকিলের মাটির হাঁড়িতে রান্না করা মাংস

মধুপুরে সুনাম ছড়াচ্ছে শাকিলের মাটির হাঁড়িতে রান্না করা মাংস

মধুপুরের বনের ভেতরের ছোট্ট বাজার সৈদালী। দুপুর গড়ালেই সেখানে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। তিন-চারটি দোকানের এই বাজারে দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড়। কেউ অপেক্ষা করছেন মাটির হাঁড়িতে রান্না করা মাংসের জন্য, কেউ আবার বাড়িতে নিয়ে যেতে কিনছেন সেই খাবার। এই ভিড়ের কেন্দ্রবিন্দু ২৫ বছর বয়সী শাকিল আহমেদের ‘মধুবন হোটেল অ্যান্ড টি কর্নার’। একসময় গাজীপুরের […]

মধুপুরের মহিষমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন মাদকসেবীদের আস্তানা

মধুপুরের মহিষমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন মাদকসেবীদের আস্তানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে সেখানে মাত্র ১০টি […]

মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে বন কর্মকর্তার চাকরিকালে দোখলা রেঞ্জে বহুমাত্রিক বন অপরাধ সংঘটিত হয় সেই কর্মকর্তাকেই অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়ায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। জানা যায়, মধুপুর বনাঞ্চল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরগুলো বন অধিদপ্তরের নজরে এলে প্রধান বন সংরক্ষক অফিস […]

মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার

মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন […]

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে […]

```

আমাদের মধুপুর ২৪