মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা
নিজস্ব প্রতিনিধিঃ ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী বর্তমান কৃষি মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। […]

