```
ভূঞাপুরে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ বছেরের কারাদণ্ড

ভূঞাপুরে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ বছেরের কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ফিরোজ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার রাউৎবাড়ি গ্রামের রূপচাঁন শেখের ছেলে। জানা গেছে, […]

ভূঞাপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবক গ্রেফতার

ভূঞাপুরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবক গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন ওরফে মফিজুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৪ জুন) সকালে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে। এর আগে, রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার ভরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজুল ওই […]

দেলদুয়ারে অবৈধ জাল জব্দ ও ধ্বংস

দেলদুয়ারে অবৈধ জাল জব্দ ও ধ্বংস

দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে গোমজানি বিল থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (২২ জুন) দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানি বিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বিলে স্থাপিত ২৯টি চায়না দুয়ারী জাল […]

টাংগাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড

টাংগাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাজলা গ্রামের মরহুম ওয়াহেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৯)। আদালত সূত্র জানায়, বিগত ২০২০ সালের ১৩ জুলাই সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল […]

ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে বালুর ঘাটে অভিযান

ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে বালুর ঘাটে অভিযান

টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু ব্যবসায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ঘাটটি বন্ধ করে দেয়া হয়। জানা যায়, উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি […]

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের ছয়আনি বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ ও মানহীন কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে এ […]

টাংগাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, দুই কাউন্টারকে জরিমানা

টাংগাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, দুই কাউন্টারকে জরিমানা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। সোমবার (১ জুন) সকালে নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা […]

মির্জাপুরে শ্রমিক দল সভাপতির দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

মির্জাপুরে শ্রমিক দল সভাপতির দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের মির্জাপুর কাঁচাবাজারের জায়গা রাতের আঁধারে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গত শনিবার (৩০ মে) দুপুরে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত বুধবার রাতে কয়েক কোটি টাকা মূল্যের জায়গা দখল করে […]

ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাত গ্রেফতার

ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) মধ্যরাতে পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার […]

সখীপুরে ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সখীপুরে ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে পেট্রোল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত ‘সখীপুর ফিলিং স্টেশন’-এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাপ যন্ত্রে কারসাজির […]

```

আমাদের মধুপুর ২৪