বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যদি সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে যে ভাষায় বুঝবে ১১ দল সেই ভাষায় কথা বলতে প্রস্তুত রয়েছে। সোজা আঙুলে যদি ঘি না উঠে, তাহলে আগুল বাঁকা করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুনঃ জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধী দল সহযোগিতা করবে-ডা. শফিকুর রহমান
পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কর্নেল ড. অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সরোয়ার তুষার প্রমুখ। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

