```
শিশুদের মোবাইল আসক্তি মানসিক বিকাশে বিরূপ প্রভাবের আশংকা

শিশুদের মোবাইল আসক্তি মানসিক বিকাশে বিরূপ প্রভাবের আশংকা

হাবিবুর রহমান, মধুপুর প্রতিনিধিঃ গেমস টিকটক ফেসবুসহ নানা বিষয়ে ব্যবহারে শিশুদের মোবাইল আসক্তি ব্যাপক হারে বাড়ছে। কোমলমতি শিশুদের শিক্ষা স্বাস্থ্য বিনোদন ঘুম খাওয়া দাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দেখা দিচ্ছে শারীরিক মানসিক ও স্বাস্থ্য ঝুঁকি। শিশুদের মোবাইল আসক্তিতে উদ্ধিগ্ন হচ্ছে অভিভাবকরা। শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাবের আশংকা বিশেষজ্ঞদের। ১০ বছরের […]

টাঙ্গাইলে ১২ বছরের এক কিশোর নিখোঁজ

টাঙ্গাইলে ১২ বছরের এক কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৌর এলাকা থেকে ১২ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা মির্জামাঠ থেকে রাসেদুল ইসলাম (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়। কিশোর রাশেদুল কাগমারা এলাকার মোঃ রানার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সে আজ বিকেলে আছরের নামাজ পড়তে বের হয়েছিল। এর পর থেকে তাকে আর খুজে […]

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ১৯ মাসের ছেলে সন্তান রেখে এক ছাত্রলীগ নেতার সঙ্গে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম রোমান খান। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শনিবার (১৩ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই প্রবাসীর বাবা […]

মির্জাপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ৬৯ শিশু-কিশোর

মির্জাপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ৬৯ শিশু-কিশোর

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৬৯ জন শিশু-কিশোর উপহার পেয়েছে। তিন জনকে বাইসাইকেল এবং ৬৬ জনের হাতে স্কুলব্যাগ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ শেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী এই উপহার বিতরণ করেন। শিশু-কিশোরদের মোবাইলের […]

গোপালপুরে ৭১ দিনে কোরআন মুখস্থ করে শিশু নাফিসের চমক

গোপালপুরে ৭১ দিনে কোরআন মুখস্থ করে শিশু নাফিসের চমক

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৭১ দিনে ৩০ পারা পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের উত্তর বিলডগা গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম ও মোছা. নাসিমা আক্তার দম্পতির ৯ বছর বয়সী মেধাবী ছেলে আবীর ইসলাম নাফিস। জানা যায়, অত্যন্ত মেধাবী নাফিস ২০২৩ সালের ডিসেম্বর মাসে জামতৈল দারুল কোরআন মাদরাসা থেকে মাত্র ১৬ দিনে […]

মধুপুরে তিন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান

মধুপুরে তিন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের গারো নারীরা জাঁকজমকপূর্ণ ভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারী দিবস পালন করেছে। রবিবার (১০ মার্চ) আচিক মিটিক সোসাইটি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, শেড, এএলআরডি, বাদাবন সংঘসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, র‌্যালী, গারো নৃত্য ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিন গারো নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। আলোচনা […]

ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত

ভূঞাপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও বীরহাটি এলাকা এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল হালিম (৩৮), বামনা হাটা গ্রামের কোরবান শেখের ছেলে জহুরুল ইসলাম (২৩), […]

সখিপুরে গোসল করতে বলায় এক শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সখিপুরে গোসল করতে বলায় এক শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র […]

গোপালপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

গোপালপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরের সুন্দর পশ্চিম পাড়া এলাকায় শনিবার (২০ জানুয়ারি) রাতে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুনের অভিযোগ ওঠেছে। গতকাল রোববার( ২১ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) পুলিশ […]

টাঙ্গাইলে কনকনে ঠাণ্ডায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে

টাঙ্গাইলে কনকনে ঠাণ্ডায় ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে এক সপ্তাহ ধরে কনকনে ঠাণ্ডার মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু বেশি। আক্রান্তরা কেউ কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে। অনেকেই জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া অনেকে ঠান্ডা, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকদের হিমসিম খেতে হচ্ছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সরেজমিন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ঘুরে […]

```

আমাদের মধুপুর ২৪