```
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে যানচলাচল স্বাভাবিক করে। […]

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে ট্রাকের চাপায় অনিক (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। অনিকের বাড়ি মুক্তাগাছা উপজেলায়। জানা গেছে, অনিক মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে নানার বাড়িতে থেকে গোড়াই শিল্পাঞ্চল এলাকার একটি টাইলস কারখানায় কাজ করতেন। রবিবার রাত ৯টার […]

মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  দুই আরোহীর মৃত্যু

মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় টাঙ্গাইল -ময়মনসিং আঞ্চলিক মহাসড়কের পাহাড়ি বন অঞ্চলের ঝলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আর ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৬) ও ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পশ্চিম পাড়া […]

মধুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মধুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

টাঙ্গাইলের মধুপুরে একই সড়কে পৃথক দুই দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের গোলাবাড়ি এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এ সময় দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী জিহাদ […]

মধুপুরে বাস নিয়স্ত্রন হারিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

মধুপুরে বাস নিয়স্ত্রন হারিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে বোরহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আরো তিন শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার নেকীবাড়ি এলাকাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান শেরপুর সদরের কুসুমহাটী গ্রামের […]

কালিহাতীতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী নিহত

কালিহাতীতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। আহত সিএনজিচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সিএনজিযোগে টাঙ্গাইল থেকে ভূঞাপুরে যাচ্ছিলেন এক যাত্রী। নগরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে […]

ঘাটাইলে মাইক্রোবাস চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ঘাটাইলে মাইক্রোবাস চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) সজল খান। পুলিশ ও স্থানীয়ারা জানান, নিহত তুহিন উপজেলার মাকড়াই কুমারপাড়া গ্রামের ভ্যানচালক শামীম মিয়ার ছেলে। শিশুটি বাড়ির […]

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার ইছাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে […]

মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে মির্জাপুর উপজেলার দেওহাটা ওভারপাসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশাচালক রহিজ সিকদার (৪৬) ও দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, […]

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী […]

```

আমাদের মধুপুর ২৪