```
কালিহাতীতে বিয়ে না করায় প্রেমিকের ঘরে প্রেমিকার আত্মহত্যা

কালিহাতীতে বিয়ে না করায় প্রেমিকের ঘরে প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থান করেছিলেন শান্তা আক্তার (২৩)। কিন্তু মন গলেনি প্রেমিক সোহাগের। তাই কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করলেন শান্তা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খালুয়াবাড়ী এলাকায় প্রেমিক সোহাগের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। এদিকে সোহাগ পলাতক থাকলেও তার মা ছোবুরা বেগম […]

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে মেম্বারের শাশুরীর নামে ভাতার কার্ড

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে মেম্বারের শাশুরীর নামে ভাতার কার্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জীবিত জয়তন বেগমকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড ঘুষের বিনিময়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি মমতা বেগমকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী […]

বাসাইলে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

বাসাইলে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে মনোয়ারা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। স্থানীয়রা জানিয়েছেন, মসজিদে মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। […]

ভূঞাপুরে কিশোর গ্যাং এর হামলার শিকার এক প্রবাসী

ভূঞাপুরে কিশোর গ্যাং এর হামলার শিকার এক প্রবাসী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের হাতে মারধর ও হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক প্রবাসী। একই সঙ্গে তার টাকা ছিনতায়ের চেষ্টা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে ওই প্রবাসী দৌঁড়ে একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান চলে যায় তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ […]

দেলদুয়ারে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তিকে কুপিয়েছে প্রতিপক্ষ

দেলদুয়ারে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যাক্তিকে কুপিয়েছে প্রতিপক্ষ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আকরাম মিয়া (৪২) নামের ১ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার উপজেলা ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামে ঘটেছে এ ঘটনাটি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের বড় ভাই আল-হাসান। জানা যায়, ডুবাইল গ্রামে মৃত মুজিবুর রহমানের ছেলে আল-হাসানের সঙ্গে প্রতিবেশি মৃত হানিফ মিয়ার ছেলে আলহাজ, হাফিজ, […]

ঘাটাইলে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি

ঘাটাইলে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে এক ব্যবসায়ীর কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ফরহাদ হোসেন ও সানজিদা নামে প্রতারক দম্পতি। এরা ঘাটাইলের চুহালিয়াবাড়ি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ও পুত্রবধূ। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাত্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগ এনে গত ৬ই জুন টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা  দায়ের করেন। মামলার […]

কালিহাতীতে এক মাদককারবারীকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

কালিহাতীতে এক মাদককারবারীকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানে আফজাল শরীফ (৩৯) নামে এক মাদক কারবারীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ জুন) দুপুরে পৌর শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আফজাল […]

টাংগাইলে সাব-রেজিস্টার ও তার স্ত্রী-মেয়ের নামে কোটি টাকার সম্পত্তি

টাংগাইলে সাব-রেজিস্টার ও তার স্ত্রী-মেয়ের নামে কোটি টাকার সম্পত্তি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে নূরুল আমিন তালুকদার নামে এক সাব-রেজিস্ট্রার, তার স্ত্রী ও মেয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ জুন) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ নির্দেশ দেন। অভিযুক্ত নুরুল আমিন তালুকদার বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন। আদালতের নির্দেশে সাব-রেজিস্ট্রার নুরুল আমিন তালুকদার তার […]

টাংগাইলে প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন করেছে জনপ্রতিনিধিরা

টাংগাইলে প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন করেছে জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মগড়া ইউনিয়নে নির্মাণ কাজের ৪টি প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন করেছে প্রকল্প প্রধান জনপ্রতিনিধিরা। এনিয়ে এলাকাবাসী চরম ক্ষুব্দ হয়ে পড়েছে।জানাগেছে, মগড়া ইউনিয়নের বাহির শিমুল গ্রামের ঈদগা মাঠ থেকে আইয়ুবের বাড়ি পর্যন্ত নির্মাণ কাজের জন্য ২ লাখ ৭২ হাজার টাকার বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্পের প্রধার ছিলেন ওই গ্রামের ইউপি সদস্য মো. লুৎফর […]

বাসাইলে নিবার্চন-পরবর্তী সহিংসতায় এক বৃদ্ধাসহ ৫ জন আহত

বাসাইলে নিবার্চন-পরবর্তী সহিংসতায় এক বৃদ্ধাসহ ৫ জন আহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে নিবার্চন-পরবর্তী সহিংসতায় এক বৃদ্ধাসহ ৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিম পূর্বপাড়া গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সরকার, ননী গোপাল সরকার, মিনতি রানী সরকার, বাসন্তী রানী সরকার এবং ৮০ বছরের বৃদ্ধা সুর্য্যমনী রানী সরকার গুরুতর […]

```

আমাদের মধুপুর ২৪